হে বিশ্বাসীরা, আল্লাহর নিদর্শনসমূহ, পবিত্র মাস, উৎসর্গের পশু, গলায় চিহ্ন পরানো পশু এবং নিজেদের প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি খুঁজতে পবিত্র গৃহের দিকে যারা যায়, তাদের মর্যাদা লঙ্ঘন কোরো না। ইহরাম থেকে বের হলে শিকার করো। কোনো জনগোষ্ঠী তোমাদের পবিত্র মসজিদে যেতে বাধা দিয়েছিল বলে তাদের প্রতি বিদ্বেষ যেন তোমাদের সীমালঙ্ঘনে না ঠেলে দেয়। সৎকাজ ও তাকওয়ায় একে অন্যকে সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যকে সাহায্য কোরো না। আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِّن رَّبِّهِمْ وَرِضْوَانًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَن تَعْتَدُوا ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
য়া আয়্য়ুহা ল্লাযীনা আমানূ লা তুহিল্লূ শা‘আ’ইরা ল্লাহি ওয়ালা শ্শাহ্রা ল্হারামা ওয়ালা ল্হাদ্য়া ওয়ালা ল্কালা’ইদা ওয়ালা আম্মীনা ল্বায়্তা ল্হারামা য়াব্তাগূনা ফাদ্লান্ ম্মিন্ র্রাব্বিহিম্ ওয়ারিদ্ওয়ানান্ ওয়া’ইযা হালাল্তুম্ ফাস্তাদূ ওয়ালা য়াজ্রিমান্নাকুম্ শানানু কাওয়্মিন্ আন্ সাদ্দূকুম্ ‘আনি ল্মাস্জিদি ল্হারামি আন্ তা‘তাদূ ওয়াতা‘আওয়ানূ ‘আলা ল্বির্রি ওয়াত্তাক্ওয়া ওয়ালা তা‘আওয়ানূ ‘আলা ল্’ইস্মি ওয়াল্‘উদ্ওয়ানি ওয়াত্তাকু ল্লাহা ইন্না ল্লাহা শাদীদু ল্‘ইকাবি