যখন মূসা তাঁর জনগোষ্ঠীকে বললেন, “হে আমার জনগোষ্ঠী, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো। তিনি তোমাদের মধ্যে নবী দিয়েছেন, তোমাদের রাজা করেছেন এবং তোমাদের এমন কিছু দিয়েছেন যা জগতের আর কাউকে দেননি।
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنبِيَاءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَآتَاكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ
ওয়া’ইয্ কালা মূসা লিকাওয়্মিহি য়া কাওয়্মি য্কুরূ নি‘মাতা ল্লাহি ‘আলায়্কুম্ ইয্ জা‘আলা ফীকুম্ আন্বিয়া’আ ওয়াজা‘আলাকুম্ ম্মুলূকান্ ওয়াতাকুম্ ম্মা লাম্ য়ু’তি আহাদান্ ম্মিনা ল্‘আলামীনা