হিজরতকারীদের ও সাহায্যকারীদের মধ্যে যারা প্রথমে এগিয়ে এসেছিল এবং যারা সদাচরণের সঙ্গে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্য এমন উদ্যানসমূহ প্রস্তুত করেছেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। এ-ই মহাসাফল্য।
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
ওয়াস্সাবিকূনা ল্’আওয়্ওয়ালূনা মিনা ল্মুহাজিরীনা ওয়াল্’আন্সারি ওয়াল্লাযীনা ত্তাবা‘ঊহুম্ বি’ইহ্সানিন্ র্রাদিয়া ল্লাহু ‘আন্হুম্ ওয়ারাদূ ‘আন্হু ওয়া’আ‘আদ্দা লাহুম্ জান্নাতিন্ তাজ্রী তাহ্তাহা ল্’আন্হারু খালিদীনা ফীহা আবাদান্ যালিকা ল্ফাওয়্যু ল্‘আযীমু