আর সামুদ জাতির কাছে তাদের ভাই সালিহকে পাঠালাম। তিনি বললেন, “হে আমার জনগোষ্ঠী, আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে। আল্লাহর এই উটনী তোমাদের জন্য এক নিদর্শন। তাই তাকে আল্লাহর জমিতে খেতে দাও। তাকে কোনো অনিষ্টের স্পর্শ দিয়ো না, তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের পাকড়াও করবে।
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا ۗ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُ ۖ قَدْ جَاءَتْكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ ۖ هَـٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً ۖ فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ ۖ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌ
ওয়া’ইলা সামূদা আখাহুম্ সালিহান্ কালা য়া কাওয়্মি ‘বুদু ল্লাহা মা লাকুম্ ম্মিন্ ইলাহিন্ গায়্রুহু কাদ্ জা’আত্কুম্ বায়্য়িনাতুন্ ম্মিন্ র্রাব্বিকুম্ হাযিহি নাকাতু ল্লাহি লাকুম্ আয়াতান্ ফাযারূহা তা’কুল্ ফী আর্দি ল্লাহি ওয়ালা তামাস্সূহা বিসূ’ইন্ ফায়া’খুযাকুম্ ‘আযাবুন্ আলীমুন্