তোমাদের স্ত্রীদের সন্তান না থাকলে, তারা যা রেখে যায় তার অর্ধেক তোমাদের। তাদের সন্তান থাকলে, তারা যা রেখে যায় তার এক-চতুর্থাংশ তোমাদের। এ বণ্টন তাদের করা অসিয়ত পূরণ বা ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকলে, তোমরা যা রেখে যাও তার এক-চতুর্থাংশ তাদের। তোমাদের সন্তান থাকলে, তোমরা যা রেখে যাও তার এক-অষ্টমাংশ তাদের। এ বণ্টন তোমাদের করা অসিয়ত পূরণ বা ঋণ পরিশোধের পর। কোনো পুরুষ বা নারীর উত্তরাধিকার কালালার ক্ষেত্রে বণ্টিত হলে এবং তার একজন ভাই বা বোন থাকলে, তাদের প্রত্যেকের অংশ এক-ষষ্ঠাংশ। তারা এর চেয়ে বেশি হলে এক-তৃতীয়াংশে সবাই শরিক হবে। এ বণ্টন অসিয়ত পূরণ বা ঋণ পরিশোধের পর, কারও ক্ষতি না করে। এ আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ ۚ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلَالَةً أَوِ امْرَأَةٌ وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَإِن كَانُوا أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ ۚ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ ۚ وَصِيَّةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ
ওয়ালাকুম্ নিস্ফু মা তারাকা আয্ওয়াজুকুম্ ইন্ ল্লাম্ য়াকুন্ ল্লাহুন্না ওয়ালাদুন্ ফা’ইন্ কানা লাহুন্না ওয়ালাদুন্ ফালাকুমু র্রুবু‘উ মিম্মা তারাক্না মিন্ বা‘দি ওয়াসিয়্য়াতিন্ য়ূসীনা বিহা আওয়্ দায়্নিন্ ওয়ালাহুন্না র্রুবু‘উ মিম্মা তারাক্তুম্ ইন্ ল্লাম্ য়াকুন্ ল্লাকুম্ ওয়ালাদুন্ ফা’ইন্ কানা লাকুম্ ওয়ালাদুন্ ফালাহুন্না স্সুমুনু মিম্মা তারাক্তুম্ ম্মিন্ বা‘দি ওয়াসিয়্য়াতিন্ তূসূনা বিহা আওয়্ দায়্নিন্ ওয়া’ইন্ কানা রাজুলুন্ য়ূরাসু কালালাতান্ আওয়ি ম্রা’আতুন্ ওয়ালাহু আখুন্ আওয়্ উখ্তুন্ ফালিকুল্লি ওয়াহিদিন্ ম্মিন্হুমা স্সুদুসু ফা’ইন্ কানূ আক্সারা মিন্ যালিকা ফাহুম্ শুরাকা’উ ফি স্সুলুসি মিন্ বা‘দি ওয়াসিয়্য়াতিন্ য়ূসা বিহা আওয়্ দায়্নিন্ গায়্রা মুদার্রিন্ ওয়াসিয়্য়াতান্ ম্মিনা ল্লাহি ওয়াল্লাহু ‘আলীমুন্ হালীমুন্